রসিকতা

 #বল্টু গেছে বিমানবাহিনীতে ইন্টারভিউ দেবে বলে-

প্রশ্নকর্তা-আচ্ছা বিমানবাহিনী,নৌবাহিনী,সেনাবাহিনী এই তিনটির মধ্যে আপনি বিমানবাহিনীকে পছন্দ করলেন কেন?

বল্টু-একমাত্র বিমানবাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘন্টায় ৫০০ মেইল বেগে পালাতে পারে।দ্রুত যাতে পালাতে পারি তাই বিমানবাহিনী পছন্দ!

# দাদা তার নাতি কে বলছে-

তোর স্যার আসছে,তুই পালা।আজকেতো স্কুলে যাসনি।

নাতি বলল- আমি নই,তুমি পালাও।আমি স্যার কে বলেছি আমার দাদা মারা গেছে তাই স্কুলে যাইনি!

দাদা- তবেরে হারামজাদা.....

#বিয়ের পর নতুন বউ বাড়িতে আসল।অনেকটা নার্ভাস..শাশুড়ীমা নার্ভাসনেস কাটাতে বউমাকে বলতে লাগল-শোন মা,এখানে নার্ভাসের কিছু নেই।আজ থেকে আমি তোমার মা তুমি আমার মেয়ে।আমাকে নিজের মা মনে করবে।

কিছুক্ষন পর ছেলে বাড়ি আসল।বাড়ির কলিংবেল টা দিতেই  মা বললেন-বউমা দেখতো কে এসেছে..

বউমা দরজা খুলে উত্তর দিল -মা ভাইয়া এসেছে!

#তিন বোন অবিবাহিত অনেকদিন ধরে,প্রায় সমবয়সী৷তাদের তিন বোনের একটাই সমস্যা তারা কথা বলার সময় 'ট' বেশি উচ্চারণ করে তাই বিয়েই হচ্ছিল না। পাত্র পক্ষ দেখতে আসে কিন্তু তাদের কথা শুনে চলে যায়।একদিন আবার প্রপোজাল আসে। মা তার তিন মেয়েকে বারবার সাবধান করে দেন তারা যেন কথা না বলে।যথাসময়ে পাত্রপক্ষ আসল মেয়ে দেখতে। পাত্রপক্ষের একজন পাত্রী কে তার নাম জিজ্ঞাস করে।এতে সে মায়ের বারন একদম ভুলে যাই

পাত্রী(১ম বোন)- আন নাম টকিনা বানু!(চট্টগ্রামের আঞ্চলিক ভাষ)

২য় বোনা- আল্লাহ! মা কটা কইটু মানা গইজ্জিদে ন!

৩য় বোন- টগগু আই কটা নকই!🤣🤣🤣🤣🤣🤣

(বিশেষ দ্রষ্টব্য)ঃ(এই ^জোকসটা আমি কোনদিন ভুলতে পারব কিনা জানিনা,আমার লাইফের শোনা ফার্স্ট জোক ছিল এটা।আমার আম্মুর অট্টহাসিটা এখনো আমার কানে বাজে!) 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**দাজ্জালের কথা**